News Flash

Image

ফের আটক এক নেশা কারবারী

আগরতলা, ১২ আগস্ট : এবার নেশা কারবারীদের দমনে সক্রিয় এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে আটক এক নেশাকারবারী।

ধর্মনগর দুর্গাপুর এলাকা থেকে নেশাদ্রব্য সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা। ধর্মনগর দুর্গাপুর এলাকায় শনিবার নেশাদ্রব্যসহ নান্টু পাল নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ধর্মনগর দুর্গাপুর এলাকায় নেশাদ্রব্য বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে আওয়াজ তুলেছিল স্থানীয় জনতা। নেশা দ্রব্য বিক্রি বন্ধে পুলিশি হস্তক্ষেপও চাওয়া হয়েছিল। কিন্তু কিছুতেই জালে ফেলা সম্ভব হয়ে ওঠেনি। শনিবার নেশাদ্রব্য সহ এক ব্যক্তিকে আটকের ঘটনায় কিছুটা হলেও স্বস্তি ফেলেছে দুর্গাপুরবাসী। মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এই  ধরনের অভিযান অব্যাহত  থাকবে বলে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top