News Flash

  • Home
  • খেলা
  • গুড্ডিবাজ-এর ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় এন্ট্রির শেষ দিন আজ
Image

গুড্ডিবাজ-এর ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় এন্ট্রির শেষ দিন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। গুড্ডিবাজ আয়োজিত ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় এন্ট্রির শেষ দিন আগামীকাল। দারুন উদ্যোগের কাউন্টডাউন শুরু । এ নিয়ে তৃতীয়বার। প্রথমেই উদ্যোক্তাদের কথা উল্লেখ করে একবারের জন্য হলেও বাহবা দেওয়া প্রয়োজন, কেননা এ ধরনের একটা ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় মজাদার স্পোর্টস ইভেন্টকে এক ছুটির দুপুরের জন্য হলেও মাঠে-ঘাটে তুলে এনে বিনোদনের ব্যবস্থা করার জন্য। আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসে শহর দক্ষিণে বাধারঘাটস্থিত মাতৃপল্লীতে এগ্রিকালচার অফিস মাঠে গুড্ডিবাজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাইট ফ্লাইং টুর্নামেন্ট তথা ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। ঘুড়ির সংখ্যা, সুতার দৈর্ঘ্য, সময়ের মাপকাঠি, সুতায় মাঞ্জা প্রদান ইত্যাদি বেশ কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এই প্রতিযোগিতাকে ঘিরে, তবে অংশগ্রহণকারীদের অবশ্যই বিস্তারিত জেনে নিতে হচ্ছে উদ্যোক্তাদের কাছ থেকে, এন্ট্রি জমা দেওয়ার সময়। ‌এন্ট্রির শেষদিন আগামীকাল হলেও নির্দিষ্ট সংখ্যক এন্ট্রি যথারীতি জমা পড়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। গুড্ডিবাজ তথা উদ্যোক্তাদের প্রধান কৌশিক সমাজপতি এক বিবৃতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ আগস্ট প্রতিযোগিতার দিন যথাসময়ে এগ্রিকালচার অফিস মাঠে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন প্রতিযোগিতা উপভোগ করার জন্য।

Releated Posts

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top