News Flash

  • Home
  • খেলা
  • গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্ট আজ থেকে
Image

গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্ট আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। দুদিন ব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু করছে আগরতলা বাধারঘাট স্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামীকাল থেকে শুরু হবে ক্লাবের উদ্যোগে আয়োজিত সেভেন এ সাইড এই ফুটবল টুর্নামেন্টটি। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে প্রাইজমানি যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ টাকা। ১২ আগস্ট সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সচিব তপন সাহা, রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ আরও অনেকে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকলকে টুর্নামেন্টে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামীকাল বিকেল তিনটায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে উদ্যোক্তাদের একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top