News Flash

  • Home
  • প্রধান খবর
  • অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল সংসদ, রাজ্যসভায় খাড়গে বললেন নীরব মানে শান্তি ও নীরবতা
Image

অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল সংসদ, রাজ্যসভায় খাড়গে বললেন নীরব মানে শান্তি ও নীরবতা

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): লোকসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা নিয়ে এবার উত্তাল হল সংসদ। অধীরকে সাসপেন্ড করা নিয়ে শুক্রবার লোকসভা ও রাজ্যসভায় হইহট্টগোল করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। তুমুল হৈচৈয়ের মধ্যে লোকসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

রাজ্যসভাও এদিন অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল হয়েছে। রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “সামান্য বিষয়ে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তিনি শুধু নীরব মোদী বলেছেন। নীরব মানে শান্তি, নীরবতা। এ জন্য তাঁকে সাসপেন্ড করেছেন?”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top