News Flash

Image

বিজেপির ৪ পঞ্চায়েত সদস্যকে অপহরণের প্রতিবাদে অবরোধ কালিয়াগঞ্জে

কালিয়াগঞ্জ, ৯ আগস্ট (হি. স.) : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠনের দিন দলের চার পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগে সরব বিজেপি। এর প্রতিবাদে বুধবার ডালিমগাঁও এলাকায় কালিয়াগঞ্জ-রাধিকাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছোয় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।

বিজেপি নেতা তারিণীকান্ত রায়ের অভিযোগ, তাঁর স্ত্রী সহ চারজন জয়ী বিজেপি প্রার্থীকে পিস্তল দেখিয়ে অপহরণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।সদ্য পঞ্চায়েত ভোটের ফলাফল অনুযায়ী ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৮টি। ত্রিশঙ্কু পঞ্চায়েতে তৃণমূল ১১টি, বিজেপি ১২টি, সিপিএম ২টি, কংগ্রেস ২টি এবং নির্দল ১টি আসনে জয়লাভ করেছে। এদিকে, বোর্ড গঠনের আগে সিপিএমের দু’জন এবং নির্দলের একজন বিজেপি শিবিরে যোগ দেন বলে দাবি করেন বিজেপি নেতা তারিণীকান্ত রায়। এদিন এর প্রতিবাদে ডালিমগাঁও এলাকায় কালিয়াগঞ্জ-রাধিকাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top