News Flash

  • Home
  • দেশ
  • সংসদে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, লোকসভা ও রাজ্যসভায় এক মিনিটের নীরবতা পালন
Image

সংসদে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, লোকসভা ও রাজ্যসভায় এক মিনিটের নীরবতা পালন

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে বুধবার সংসদে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হল। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লোকসভা ও রাজ্যসভায় এক মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান আইনপ্রণেতারা।এছাড়াও পারমাণবিক বোমা হামলার ৭৮-তম বার্ষিকীতে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে নিহতদের প্রতিও এদিন সংসদে শ্রদ্ধা জানানো হয়। সংসদের বাইরেও এদিন ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়। সংসদ চত্বরে অবস্থিত গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীরা। রাজ্যসভার অধিবেশন দুপুর দু”টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top