News Flash

Image

এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদ অধিবেশন শেষ হওয়ার আগেই পান এই সুখবর। এদিন রাহুল গান্ধীর বাংলো ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকরা। সংসদের বাইরে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। তিনি বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকেরা। এরপর রাহুল গান্ধী পৌঁছন কংগ্রেস হেডকোয়ার্টারে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে রাহুলের প্রতিক্রিয়া, পুরো হিন্দুস্তানই তাঁর বাড়ি৷

সোমবার লোকসভার সচিবালয় তাঁর সদস্যপদ বহল রাখার নোটিফিকেশন জারি করেছে। সদস্যপদের পর মঙ্গলবার তাঁকে তাঁর পুরনো সরকারি ১২ তুঘলক লেনের বাংলো ফিরিয়ে দেওয়া হয়েছে । মঙ্গলবার বাংলো ফিরে পাওয়ার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের রাহুল বলেন, ‘পুরো হিন্দুস্তানই আমার বাড়ি।”

এর আগে কংগ্রেস সভাপতি থাকাকালে রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী পদবি-সম্পর্কিত মন্তব্য করেছিলেন। দুর্নীতির মামলায় জড়িত পলাতক নীরব মোদী, ললিত মোদী র নাম উল্লেখ করে তিনি জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন মোদী হয়।

ওই ভাষণের পরিপ্রেক্ষিতে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী সুরাট জেলা আদালতে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির অপরাধে মামলা করেন। সেই মামলায় রাহুলের দুই বছরের সাজা হয়। এরপর তড়িঘড়ি করে রাহুলের লোকসভার সদস্যপদ বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট সাজা ওই স্থগিত করায় লোকসভার সদস্যপদ ফিরে পান তিনি। এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top