News Flash

  • Home
  • দিনের খবর
  • বেগুসরাইয়ে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু একজনের
Image

বেগুসরাইয়ে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু একজনের

বেগুসরাই, ৮ আগস্ট (হি. স.) : বিহারের লোহিয়া নগর সহকারী থানা এলাকায় বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি বাঘি শান্তি শাহ চকের কাছে ঘটেছে। মৃতের নাম সুরেশ মাহতো (৩৬)।

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আসা স্বজনরা ঘটনা প্রসঙ্গে জানান, ভারী বৃষ্টিতে বিদ্যুতের তার জড়ানো পিপল গাছের একটি ডাল ভেঙে দোকানের ওপর পড়ে। যার জেরে দোকানে থাকা সুরেশ মাহাতো বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা বলছেন, শান্তি শাহ চকের আশপাশের কোনও এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসানো হয়নি। এলাকার লোকজন প্রধান সড়ক থেকে বাঁশ ও তার নিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। এজন্য বহুবার ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যরা বিদ্যুৎ বিভাগকে খুঁটি বসানোর জন্য বলেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাতে কর্ণপাত করেননি। এই গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে সুরেশের। বিদ্যুৎ বিভাগের উচিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া। পুলিশ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top