আগরতলা,৮ আগস্ট : আবারো নিয়মিতকরণের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত নার্সরা।
চুক্তিভিত্তিক জনৈক নার্স অভিযোগ, করোনাকালে রাজ্য সরকার স্টাফ নার্সদের কুড়ি হাজার টাকার বিনিময়ে নিয়োগ করেছিল।আজ পযর্ন্ত তারা হাসপাতালের রোগীদের পরিষেবা প্রদান করে যাচ্ছেন।কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে চাকুরীতে নিয়মিত করা হচ্ছে না।এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী নিকট চিঠি প্রদান করা হলেও সদুত্তর পাওয়া যায়নি।



















