News Flash

  • Home
  • খেলা
  • গান্ধী স্কুলের এনএসএস ইউনিটের”মেরি মাটি মেরা দেশ” প্রোগ্রাম আজ
Image

গান্ধী স্কুলের এনএসএস ইউনিটের”মেরি মাটি মেরা দেশ” প্রোগ্রাম আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। এনএসএস-এর উদ্যোগে “মেরি মাটি মেরা দেশ” প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বেলা বারোটায় আগরতলা পুর নিগম ৩১ নম্বর ওয়ার্ড প্রাঙ্গণে মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে “মেরি মাটি মেরা দেশ” প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র দীপক মজুমদার উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে এমিনেন্ট সোশ্যাল এক্টিভিস্ট রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর শ্রীমতি অঞ্জনা দাস, স্টেট এনএসএস অফিসার তথা এসোসিয়েট প্রফেসর ড. চিত্রজিৎ ভৌমিক, ম্যানেজিং কমিটির সচিব শান্তনু ভট্টাচার্য, সোশ্যাল এক্টিভিষ্ট চন্দ্রশেখর দেব প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা। গান্ধী স্কুলের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা এই অনুষ্ঠানে, যথাসময়ে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করছেন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top