News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাগরণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক, নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি
Image

জাগরণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক, নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে। তাঁর হৃদযন্ত্রে মারাত্মক সমস্যা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সমস্ত পরীক্ষার পর তাঁর অবস্থা খুবই সংকটজনক দেখে চিকিৎসক তাঁকে আইসিইউতে ভর্তি করেছেন। হৃদযন্ত্রে সমস্যার পাশাপাশি তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। ফলে, তাঁকে ৪৮ ঘন্টা চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখার ব্যবস্থা করা হয়েছে। 

তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকের বক্তব্য, ৪৮ ঘন্টা পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে। কারণ, হৃদযন্ত্র অনেকটাই বিকল হওয়ায় প্রথমে ফুসফুসের সংক্রমণ মুক্ত করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তবে, এখনই নিশ্চিত কিছুই বলা সম্ভব নয়। আজ রাতেই তাঁকে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিসও দেওয়া হয়েছে। ইতিপূর্বে তাঁকে আগরতলায় আইজিএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top