News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিবৃষ্টির ফলে জাতীয় সড়কে বড় ভাঙন, যান চলাচলে অসুবিধা
Image

অতিবৃষ্টির ফলে জাতীয় সড়কে বড় ভাঙন, যান চলাচলে অসুবিধা

আগরতলা , ৮ আগস্ট : আগরতলা – সাব্রুম ৮ নং জাতীয় সড়কের মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় অতি বৃষ্টির ফলে জাতীয় সড়কে বড়সড় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙে ৫০ শতাংশের অধিক চলে যায় পাশের খাদে। ধীরে ধীরে আটকে পরে যান চলাচল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দিন আবার বহু যাত্রীবাহী গাড়ি রাস্তার একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বীরচন্দ্র মনুর থানার পুলিশ সেখানে থাকলেও সেসব গাড়ি চালকদের বাধা দেয়নি। ব্যাপক ঝুঁকি বাড়ায় এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। পূর্ত দপ্তর এবং রাস্তা নির্মাণকারী সংস্থা কারোর কোনো হেলদোল ছিল না। যে কোনো বড় অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে দীর্ঘ তিন থেকে চার বছর আগে রাস্তাটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছিল। কিন্তু গত তিন দিনের লাগাতার বৃষ্টিতে রাস্তাটি তাসের ঘরের মতো ভেঙে গেছে। তবে এখানেই শেষ নয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী আরো অতিবৃষ্টি হতে পারে। তাহলে সাব্রুম জাতীয় সড়ক ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে বলে মনে করছে সাধারণ মানুষ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top