আগরতলা , ৮ আগস্ট : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ১৯ তম সভাপতি হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করলেন ড. ধনঞ্জয় গণ চৌধুরী। ড. ভবতোষ সাহার স্থলাভিষিক্ত তিনি।এইদিন ড. ধনঞ্জয় গণ চৌধুরীকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন পর্ষদের অন্যান্য কর্মীরা।
এদিন ড. ধনঞ্জয় গন চৌধুরী জানিয়েছেন, পর্ষদের সভাপতির দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে সকলের সহযোগিতায় তিনি পর্ষদের সভাপতির দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।



















