আগরতলা , ৮ আগস্ট : স্থায়ীভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে করোনার প্রকোপ চলাকালিন সময় চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত নার্সরা। ঘটনার বিবরণে জানা যায় করোনার প্রকোপ চলাকালিন সময় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকার বিনিময়ে চুক্তি ভিত্তিক বেশ কিছু নার্স নিয়োগ করা হয়েছিল।পরবর্তী সময় করোনার প্রকোপ হ্রাস পাওয়ার পর তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। ছাঁটাই -এর দুই তিন মাস পর তাদেরকে পুনরায় নিয়োগ করা হয়। এই ভাবে চলছে তাদের জীবন। তারা জানায় তারা হাস্পাতালে দায়িত্ব পালন করার পরও ভবিষ্যৎ-এর কোন নিশ্চয়তা নেই। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বহুবার চিঠি প্রদান করা হলেও মিলছে না কোন সদোত্তর। তাই তারা স্থায়ী ভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তাদের আরো অভিযোগ প্রধানের হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চরম সংকট থাকার পরেও নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এবং গত মার্চ মাস থেকে তাদের এখন পর্যন্ত বকেয়া মিলেনি বলে অভিযোগ তুনেন তারা। এদিন তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।

স্থায়ী নিয়োগের দাবীতে বিক্ষোভে সামিল চুক্তি ভিত্তিক নার্সরা
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















