News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ৫ই সেপ্টেম্বর
Image

রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ৫ই সেপ্টেম্বর

আগরতলা,৮ আগস্ট: রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।আগামী ৫ সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে।ভোট গনণা ও ফলাফল ঘোষনা হবে ৮ সেপ্টেম্বর।

৬টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে একসাথে উপ নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হবে ১০ আগস্ট এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট। মনোনয়ন পত্র স্ক্রুটিনি করার তারিখ ১৮ আগস্ট এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২১ আগস্ট।ভোট গনণা ও ফলাফল ঘোষনা হবে ৮ সেপ্টেম্বর।

প্রসঙ্গত,২০ বক্সনগর কেন্দ্রের বিধায়ক শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক যার ফলে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হতে চলেছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top