আগরতলা,৮ আগস্ট : দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু এলাকায় প্রচন্ড বৃষ্টির কারণে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক বিশাল অংশ ভেঙে পড়েছে।তাতে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
আগরতলা – সাব্রুম জাতীয় সড়ক ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে যা খুবই বিপদজনক।নিম্নমানের কাজের ফলে জাতীয় সড়ক ভেঙ্গে পড়েছে বলে বিভিন্ন মহলের অভিমত।



















