News Flash

  • Home
  • প্রধান খবর
  • চালসায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির, আহত দুই স্কুল পড়ুয়া
Image

চালসায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির, আহত দুই স্কুল পড়ুয়া

চালসা, ৭ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত দুই স্কুল পড়ুয়া। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুরেশ রবিদাস। বাড়ি বাতাবাড়ি এলাকায়। আহত দুই পড়ুয়ার নাম রোজিনা বেগম ও করিনা পারভীন। তারা পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন একটি যাত্রীবাহী বাস চালসা থেকে বাতাবাড়ির দিকে আসছিল। বাতাবাড়ি তরুণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় বাসটি রাস্তার পাশে থাকা এক ব্যক্তি সহ দুই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় পড়ুয়া সহ ওই ব্যক্তি ছিটকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সকলকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই পড়ুয়াকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top