News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) মুম্বইয়ের লোকাল ট্রেনে নাশকতার হুমকি, জুহু থেকে গ্রেফতার সন্দেহভাজন
Image

(আপডেট) মুম্বইয়ের লোকাল ট্রেনে নাশকতার হুমকি, জুহু থেকে গ্রেফতার সন্দেহভাজন

মুম্বই, ৬ আগস্ট (হি.স.): “মুম্বইয়ের লোকাল ট্রেনে হবে ধারাবাহিক বিস্ফোরণ”, লোকাল ট্রেনে একের পর এক বিস্ফোরণ হবে বলে হুমকি এসেছে কন্ট্রোল রুমে। বান্দ্রা থেকে থানে, ঘাটকোপার থেকে ভাসি-সব জায়গায় লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হবে। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমনই হুমকি ফোন এসেছে। মুম্বইয়ের ভিলে পার্লে এলাকা থেকে করা হয়েছিল এই হুমকি ফোন। এই হুমকি দেওয়ার পর মোবাইল ফোনের সুইচ বন্ধ করে দেয় সেই কলার।

রবিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, “পুলিশ কন্ট্রোল রুমে এক ব্যক্তির কাছ থেকে একটি হুমকি ফোন এসেছে। সে পুলিশকে বলেছে, মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে। ফোন কলার দাবি করেছে, সে ভিলে পার্লে এলাকা থেকে কথা বলছে এবং তারপরে নিজের ফোন বন্ধ করে দেয়। পুলিশ তদন্ত করছে।” এই ফোন আসার পরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশ। অল্প সময়ের মধ্যে জুহু থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জুহু পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মদ্যপ অবস্থায় এই কান্ড ঘটায় সে।

Releated Posts

নিয়োগ পরীক্ষা নিয়ে ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, সংস্কার ও সিবিআই তদন্তের দাবি

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সোমবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে…

ByByNews Desk Aug 10, 2026

সরকারি ই-মার্কেটপ্লেসে বদলে গেছে সরকারি ক্রয়ের নিয়ম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): এক দশক আগে মাত্র ৪২২ কোটি টাকা পণ্য ও পরিষেবা লেনদেনের মোট মূল্য (জিএমভি)…

ByByNews Desk Aug 10, 2026

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top