News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদীজি ছাড়া জনজাতিদের উন্নয়নের বিকল্প নেইঃ মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

মোদীজি ছাড়া জনজাতিদের উন্নয়নের বিকল্প নেইঃ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৬ আগস্ট : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত করার আবেদন জন জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার।

সামনেই লোকসভা নির্বাচন। শাসক দল বিজেপি ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে। রাজ্যের দুটি আসনেই যেন পুনরায় বিজেপির দখলে যায়, তার জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহন করছে বিজেপি দল।

রবিবার ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা সদর শহর জেলা কমিটির

উদ্যোগে রাজধানীর সুপারিবাগানস্থিত দশরথ দেব ভবনে এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ – সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, স্থানীয় কর্পোরেটর সহ দলের জনজাতি বিভিন্ন নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ২৪ এর লোকসভা নির্বাচন এবং সংগঠনকে আরও মজবুত করতে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদীজিকে রাজ্য থেকে দুটি আসন দেওয়াই হল দলের একমাত্র উদ্দেশ্য বর্তমানে। তার কথায়, মোদীজি ছাড়া জনজাতিদের উন্নয়নের আর কোন বিকল্প পথ নেই। তিনিই পারেন একমাত্র জনজাতিদের উন্নয়ন করতে। তাই আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচন, এবং মণ্ডল স্তর থেকে শুরু করে বুথ স্তরে দলকে মজবুত করতে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

এদিন দিনভর চলতে থাকে জনজাতি মোর্চার এই সম্মেলন। সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। একপ্রকার দলকে মজবুত করতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top