News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুখ্যমন্ত্রীর হাতে অসমে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত রিপোর্ট পেশ বিশেষজ্ঞ কমিটির
Image

মুখ্যমন্ত্রীর হাতে অসমে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত রিপোর্ট পেশ বিশেষজ্ঞ কমিটির

গুয়াহাটি, ৬ আগস্ট (হি.স.) : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে অসমে বহুবিবাহ নিষিদ্ধকরণ সংক্রান্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা সংবলিত রিপোর্ট পেশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

আজ রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, এবার বহুবিবাহের অবসান ঘটাতে রাজ্য বিধানসভার আইন প্রণয়নের দক্ষতা মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য জাত, ধর্ম বা ধর্মের বাধা অতিক্রম করে নারীর ক্ষমতায়নের জন্য একটি ইতিবাচক ইকোসিস্টেম তৈরি করা।

প্রসঙ্গত বহুবিবাহের বিতর্কিত বিষয় মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে অসম। এর মধ্যে একযোগে একাধিক স্বামী ও স্ত্রী থাকার প্রক্রিয়া জড়িত।

গত মে মাসে অসম সরকার বহুবিবাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বৈধতা মূল্যায়নের জন্য গুয়াহাটি উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের নেতৃত্বে চার সদস্যের একটি প্যানেল গঠন করে দিয়েছিল। প্যানেলে রয়েছেন অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া, অসমের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন কোহলি এবং গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট নেকিবুর জামান।

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমে ইতিমধ্যে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়েছে। এবার নিষিদ্ধ হবে বহুবিবাহ। বহুবিবাহ নিষিদ্ধ বিল আনতে চলেছে অসম সরকার। অসম বিধানসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ করা হবে প্ৰস্তাবিত বহুবিবাহ নিষিদ্ধ বিল। গত ১৩ জুলাই দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ড. শর্মা সেদিন জানিয়েছিলেন, রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি প্ৰায় চূড়ান্ত। প্রস্তাবিত আইনটি রাজ্য বিধানসভার আসন্ন বর্ষা অধিবেশনে পেশ করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বহুবিবাহ বিরোধী বিল অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি)-র একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের বিষয়টি সংসদের এক্তিয়ারে থাকলেও রাজ্যগুলি স্বাধীনভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নির্দিষ্ট দিকগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হলো, অবিলম্বে অসমে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করা, বলেছিলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top