News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে; ফের চড়বে তাপমাত্রা, থাকবে আর্দ্রতার অস্বস্তিও
Image

বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে; ফের চড়বে তাপমাত্রা, থাকবে আর্দ্রতার অস্বস্তিও

কলকাতা, ৪ আগস্ট (হি.স.): বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে, তবে নিম্নচাপের বৃষ্টিতে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে ধানচাষিদের। সেই আনন্দ অবশ্য সাময়িকের জন্যই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের চড়বে তাপমাত্রার পারদ, থাকবে আর্দ্রতার অস্বস্তিও, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে চলেছে। বৃষ্টিও থেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রার পারদ, ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, বাতাসে রয়েছে জলীয় বাষ্প, তাই আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। দক্ষিণে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা, যথাক্রমে-দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। ৬ আগস্ট রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top