News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নেশা মুক্ত ভারত অভিযান : শনিবার দক্ষিণ হাইলাকান্দির ও কাটলিছড়া ব্লকে শোভাযাত্রা
Image

নেশা মুক্ত ভারত অভিযান : শনিবার দক্ষিণ হাইলাকান্দির ও কাটলিছড়া ব্লকে শোভাযাত্রা

হাইলাকান্দি (অসম) ৪ আগস্ট (হি.স.) : নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানের অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলার পাঁচটি উন্নয়ন খন্ডে শোভাযাত্রা বের করা হবে। শনিবার কাটলিছড়া উন্নয়ন খন্ডে এবং দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডে এই শোভা যাত্রা পরিক্রমা করবে। কাটলিছড়ার শোভাযাত্রাটি সকাল ১০ টায় চার্লমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ থেকে কাটলিছড়া বাজার, পুলিশ স্টেশন হয়ে এলেন চার্লমার্স এম ই স্কুলে গিয়ে শেষ হবে। দক্ষিণ হাইলাকান্দির শোভাযাত্রাটি সকাল সাড়ে দশটায় মণিপুর আদর্শ বিদ্যালয় থেকে শুরু হবে। এরপর মনিপুর বাজার, মনিপুর হাই স্কুল হয়ে পুনরায় মনিপুর আদর্শ বিদ্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।

অনুরূপভাবে ৭ আগস্ট অর্থাৎ সোমবার দিন হাইলাকান্দি উন্নয়ন খন্ড এবং আলগাপুর উন্নয়ন খন্ডের শোভাযাত্রা দুটি বের করা হবে। সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের শোভাযাত্রাটি এসকে দেব হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু হয়ে শিরিশপুর বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলা পরিক্রমা করবে। আলগাপুরের শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় আলগাপুরে বের করা হবে। লালা উন্নয়ন খন্ডের শোভাযাত্রাটি মঙ্গলবার অর্থাৎ ৮ আগস্ট সকাল সাড়ে১০ টায় আমালা বাজার থেকে আয়নারখাল পয়েন্ট হয়ে মনা ছড়ার ব্লক হেডকোয়ার্টারে গিয়ে শেষ হবে। এদিকে নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য রথ বের করা হবে প্রচার পত্র বিলি করা হবে। জেলা আয়ুক্তের কার্যালয়ে ডিজিটাল ব্যানার প্রতিস্থাপন করা হবে।

উল্লেখ্য ইতিমধ্যে জেলার হাই এবং হাইয়ার সেকেন্ডারি স্কুলগুলিতে নেশা বিরোধী শপথ গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার দিন। জেলার কলেজগুলি থেকে ৩৪ জন মাস্টার ভলান্টিয়ার বাছাই করে অভিযানকে জোরদার করতে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top