News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলে বর্ষা বিপর্যয় : মৃত্যু কমপক্ষে ১৯৯ জনের, এযাবৎ নিখোঁজ ৩১ জন
Image

হিমাচলে বর্ষা বিপর্যয় : মৃত্যু কমপক্ষে ১৯৯ জনের, এযাবৎ নিখোঁজ ৩১ জন

শিমলা, ৪ আগস্ট (হি.স.): এবারের বর্ষায় বৃষ্টির দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে বৃষ্টি দুর্যোগে এখনও পর্যন্ত ১৯৯ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৩১ জনকে। মৃত ১৯৯ জনের মধ্যে ভূমিধসের কারণে ৫৭ জনের মৃত্যু হয়েছে, আকস্মিক বন্যা, গাড়ি দুর্ঘটনা ও অন্যান্য কারণে প্রাণ হারিয়েছেন ১৪২ জন।

হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩১ জন। মোট আহতের সংখ্যা ২২৯। বৃষ্টি দুর্যোগে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতিও হয়েছে। ৭৭৪টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ৭৩১৭টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫৪টি দোকান। রাজ্যে এবারের বর্ষার সময় ৭৯টি ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রায় ৩০০টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে, বিস্তীর্ণ এখনও বিদ্যুৎ নেই।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top