News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-সাব্রুম রুটে আরো এক জোড়া ডেমু ট্রেন চলবে শীঘ্রই
Image

আগরতলা-সাব্রুম রুটে আরো এক জোড়া ডেমু ট্রেন চলবে শীঘ্রই

আগরতলা, ৩ আগস্ট : খুব শীঘ্রই আগরতলা-সাব্রুম রুটে নতুন এক জোড়া ডেমো ট্রেন চালু হতে চলেছে। আজ ওই ডেমো ট্রেনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, কিছু দিন পূর্বে আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষবের কাছে চিঠি পাঠানো হয়েছিল। কারণ যে পরিমান লোক সমাগম হয় তাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।আজ রেলমন্ত্রক থেকে চিঠি দিয়ে পরিবহন দপ্তরকে জানানো হয়েছে আগরতলা- সাব্রুম রুটে নতুন আরো এক জোড়া ডেমো ট্রেন চালু করা হবে। এখন থেকে আগরতলা- সাব্রুম রুটে দুই জোড়া ডেমো ট্রেন চলাচল করবে। এভাবেই ত্রিপুরাবাসী ডাবল ইঞ্জিন সরকারের সুফল ভোগ করছেন, দাবি করেন তিনি।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top