News Flash

Image

করিমগঞ্জের কাঁঠালতলিতে ৯০ ব্যাগ সার বোঝাই গাড়ি আটক, ধৃত দুই

বাজারিছড়া (অসম), ৩ আগস্ট (হি.স.) : মাদকদ্রব্য, বার্মিজ সুপারির পর এবার সার বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালত‌লি ওয়াচ‌পোস্টের পুলিশ। সার পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বাজা‌রিছড়া থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস জানান, বুধবার রা‌তে কাঁঠালত‌লি পুলিশ ওয়াচ‌পোস্টের ইনচার্জ এ মহন্তের নেতৃত্বে রু‌টিন পেট্রোলিং চলছিল। গভীর রাতে এক সম‌য় টিআর ০৫ ডি ১৮৬৪ নম্বরের একটি ব‌লে‌রো পিকআপ ভ্যান পাথারকা‌ন্দি হ‌য়ে চান্দ‌খিরা-কদমতলা বিকল্প সড়ক ধ‌রে কাঁঠালত‌লি এলাকায় পৌঁছ‌লে তাতে তল্লা‌শি চালান তাঁরা।

তালাশি চালিয়ে গা‌ড়ির ভিতর থে‌কে কাগজপত্র ও চালান বিহীন ৯০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় গা‌ড়ির চালক জিয়াব উদ্দিন ও খালাসি দেবব্রত দেবকে। তা‌দের বা‌ড়ি যথাক্রমে উত্তর ত্রিপুরার প্রেমতলা ও চুড়াইবাড়িতে।

ওসি দাস জানান, সারগু‌লো অবৈধ উপা‌য়ে করিমগঞ্জ থেকে ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। উভয়ের বিরুদ্ধে বাজারিছড়া থানায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে, জানান তিনি।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top