News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খাদ্য দপ্তরের লাগাতর অভিযানে ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায় : খাদ্য মন্ত্রী
Image

খাদ্য দপ্তরের লাগাতর অভিযানে ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায় : খাদ্য মন্ত্রী

আগরতলা, ৩ আগস্ট : গত তিন মাসে সারা রাজ্যে ১৮৪টি বাজারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ব্যবসায়ীদের ২ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা এবং ৫৮ জনকে শোকজ করেছে খাদ্য দপ্তর। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, ভেজাল খাদ্য সামগ্রী এবং মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রি এবং ব্যাপক অনিয়মের জন্য ১০ টি দোকানকে অস্থায়ীভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। পাশাপাশি খাদ্য দপ্তর রাজ্যের ২০৫৬ টি ন্যায্য মূল্যের দোকানের মধ্যে ১৭৮৯টি দোকানে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে ২৭৭ টি রেশন ডিলারদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ডিলারদের আর্থিক জরিমানা করা হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৪৭১ টাকা এবং ৫ টি রেশন দোকানের লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে দাবি করেন খাদ্য মন্ত্রী।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top