News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের ত্ৰিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্রায় তিন কো‌টি টাকার ফে‌ন্সি‌ডাইল উদ্ধার
Image

করিমগঞ্জের ত্ৰিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্রায় তিন কো‌টি টাকার ফে‌ন্সি‌ডাইল উদ্ধার

বাজারিছড়া (অসম), ২ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অসম-ত্ৰিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে আবারও উদ্ধার হয়েছে নেশার কফ সিরাপ ফেন্সিডাইল। এবার উদ্ধার হয়েছে প্রায় তিন কোটি টাকার মাদক কফ সিরাপ। এগুলি ত্রিপুরায় পাচা‌রের পরিকল্পনা ছিল।

চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ বুধবার সকালে ত্রিপুরাগামী আন্তঃরাজ্য সীমান্তে চেকপোস্টের এ-পারে সন্দেহের বশে টিআর ০১ এআর ১৭৩০ নম্ব‌রের ছয় চাকার চাল বোঝাই একটি ল‌রিতে তালাশি চালিয়েছিলেন তাঁরা। লরিতে কোনও চালক বা সহ-চালক ছিল না, প্রায় পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল লরিটি। তাঁর নেতৃত্বে লরিতে চালের বস্তার নীচে তালাশি চালিয়ে ১০৫ পাঁচ কার্টু‌নে ৩১,৬৮০ শিশি ফে‌ন্সি‌ডাইল উদ্ধার করেন পুলিশকর্মীরা। উদ্ধারকৃত নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সি‌ডাইলগুলির কা‌লোবাজারি মূল্য্ প্রায় তিন কো‌টি টাকা হ‌বে। ত‌বে এর সঙ্গে জ‌ড়িত স‌ন্দে‌হে কাউকে ধরা সম্ভব হয়নি, জানান প্রণব মিলি।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top