News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে নামের আগে ডাক্তার লিখে প্রেসক্রিপশন করার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ উত্তর জেলা প্রশাসনের
Image

অবৈধভাবে নামের আগে ডাক্তার লিখে প্রেসক্রিপশন করার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ উত্তর জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ আগস্ট ।। ফিজিওথেরাপিস্টরা নামের আগে ডক্টর লিখতে পারবেন কিনা তা নিয়ে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলছে। এখন পর্যন্ত ডক্টর লেখার অধিকার কোন আদালত তাদেরকে প্রদান করেনি। এরই মধ্যে ধর্মনগরে রাজ্যের বেশ কিছু ক্ষমতাবান লোকেরা ফিজিওথেরাপিস্ট হয়ে নামের আগে ডক্টর লিখে চেম্বার খুলে প্রেসক্রিপশন লিখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। উত্তর জেলা সদর ধর্মনগরে কদমতলার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট বিধায়ক ভট্টাচার্য ধর্মনগরের থানা রোডে একটি চেম্বার খুলে নামের আগে ডক্টর জুড়ে দিয়ে ডঃ বিধায়ক ভট্টাচার্য নাম লিখে চেম্বার চালিয়ে যাচ্ছিলেন। 

সুদীপ চক্রবর্তী নামে জনৈক ব্যক্তি ফিজিওথেরাপিস্টরা নামের আগে ডক্টর লিখতে পারবেন কিনা তার অভিযোগ জানিয়ে উত্তর জেলা শাসক নাগেশ কুমার বি-র কাছে এক অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে জেলা শাসক উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুনাভ চক্রবর্তীকে তদন্তের দায়িত্ব দেন। একজন ডিসিএম যার ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে এমন একজন সহ আরো দুইজন চিকিৎসক দিয়ে তিনজনের কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেন।

আর্টিকেল নাম্বার ২৩ অনুযায়ী কোন ফিজিওথেরাপিস্ট এখন পর্যন্ত নামের আগে ডক্টর লিখতে পারেন না। তদন্তক্রমে মুখ্য স্বাস্থ্য আধিকারকের নির্দেশ অনুযায়ী ২৮ জুলাই থেকে এই বিধায়ক ভট্টাচার্যের চেম্বারের সামনে সরকারি নোটিশ লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ডঃ উপাধি অপব্যবহারের জন্য তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এই ধরনের আইনানুগ ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।   

এদিকে বিধায়ক ভট্টাচার্য জানান, কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষ যারা তাঁকে সহ্য করতে পারেন না তাদের ষড়যন্ত্রের ফলে এই সরকারি নোটিশ। ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যে অসংখ্য এই ধরনের সেন্টার চললেও তাদের বিরুদ্ধে কোন ধরনের সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না কেন তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। এর বিরুদ্ধে আইনজীবীর সাহায্য নিয়ে তিনি কোর্টে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

প্রধানমন্ত্রীর জনসেবার ১২ বছর পূর্তি উপলক্ষে ২০ নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক কার্যক্রমের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

প্রবীণ বাম নেতা ও প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান প্রয়াত, শোক প্রকাশ রাজ্য সম্পাদকের

আগরতলা, ১৩ জুন: ত্রিপুরার প্রবীণ বামপন্থী নেতা, প্রাক্তন মন্ত্রী এবং কুর্তি বিধানসভা কেন্দ্রের আটবারের বিধায়ক ফৈজুর রহমান শনিবার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top