News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির গণতন্ত্রকে বাবুতন্ত্রে পরিবর্তন করবে অধ্যাদেশ : রাঘব চাড্ডা; পাল্টা মন্তব্য প্রহ্লাদ জোশীর
Image

দিল্লির গণতন্ত্রকে বাবুতন্ত্রে পরিবর্তন করবে অধ্যাদেশ : রাঘব চাড্ডা; পাল্টা মন্তব্য প্রহ্লাদ জোশীর

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): দিল্লি সরকারের এনসিটি (সংশোধনী) বিলের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদ রাঘব চাড্ডা। তাঁর মতে, দিল্লির গণতন্ত্রকে বাবুতন্ত্রে পরিবর্তন করবে এই অধ্যাদেশ। সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঘব চাড্ডা বলেছেন, “নির্বাচিত সরকারের সমস্ত ক্ষমতা তাঁদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং বিজেপি নিযুক্ত উপ-রাজ্যপালকে ক্ষমতা দেওয়া হবে। এই বিল দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক, এমনটা করা হচ্ছে কারণ আপ এবং অরবিন্দ কেজরিওয়ালের সাফল্য দেখতে পাচ্ছে না বিজেপি।”

রাঘব চাড্ডার এই মন্তব্যের প্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “আমরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্র মন্ত্রক যথাযথভাবে এই বিলটি (দিল্লি অধ্যাদেশ) গঠন করেছে। সমগ্র দেশ প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে সমর্থন করেছে এবং ভারত সরকারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলের বোঝা উচিত যে এটি একটি নির্বাচিত সরকার।”

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top