News Flash

  • Home
  • দেশ
  • লোকসভাতেও পাশ সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ছবি পাইরেসি বন্ধ হওয়া এবার শুধুই সময়ের অপেক্ষা
Image

লোকসভাতেও পাশ সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ছবি পাইরেসি বন্ধ হওয়া এবার শুধুই সময়ের অপেক্ষা


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): পাইরেসি অথবা সিনেমার নকল রুখতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ২০২৩ আগেই রাজ্যসভায় পাশ হয়েছে। আর সোমবার লোকসভা পাশ হয়ে গেল সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল। ছবি পাইরেসি বন্ধ হওয়া এবার শুধুই সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার লোকসভায় সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল পেশ করেন। বিলটি নিয়ে আলোচনার পর তা পাশ হয়ে গিয়েছে।

এই বিল আইনে পরিণত হওয়ার পর, সিনেমা হলে বসে সিনেমার ভিডিয়ো বা রেকর্ডিং করলে কঠোর শাস্তি হবে। সিনেমা হলে রেকর্ডিং করলে তিন বছর পর্যন্ত জেল এবং আর্থিক শাস্তি হিসেবে সিনেমার প্রোডাকশন খরচের ৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। মানে নতুন নিয়মে সিনেমা হলে বসে কেউ রেকর্ডিং করতে গিয়ে ধরা পড়লে তার জেল এবং জরিমানাও হতে পারে। মূলত সিনেমা হলে বসে সিনেমার রেকর্ডিং করেই পাইরেসি হয়ে থাকে। পাইরেসির ফলে প্রযোজক সংস্থা মোটা আর্থিক লোকসানের মধ্যে পড়তে হয়। পাইরেটেড কপি দেখে অনেকেই আর সিনেমা হলে যেতে চান না। তা রুখতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top