News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের অশান্তির পিছনে চিনের হাত! চাঞ্চল্যকর তত্ত্ব প্রাক্তন সেনাপ্রধান নারাভানের
Image

মণিপুরের অশান্তির পিছনে চিনের হাত! চাঞ্চল্যকর তত্ত্ব প্রাক্তন সেনাপ্রধান নারাভানের

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : মণিপুরে হিংসার নেপথ্যে যে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে, সে আশঙ্কা আগেই করা হচ্ছিল। এবার সেই তত্বেই কার্যত শিলমোহর দিলেন প্রাক্তন চিফ অব আর্মি স্টাফ এমএম নারাভানে মণিপুরের অশান্তির পিছনে হাত থাকতে পারে চিনের! এমনই ইঙ্গিত দিলেন নারাভানে। বিভিন্ন বিদ্রোহীদের চিনের তরফে সাহায্য করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

প্রায় তিন মাস হতে চলল অশান্ত মণিপুর। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিভিন্ন ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা সত্ত্বেও অস্থিরতা কমেনি। মণিপুর ইস্যুতে কেন্দ্রে শাসক-বিরোধী সংঘাতও বেড়েই চলেছে। এরই মধ্যে সামনে এলে চাঞ্চল্যকর তত্ত্ব। মণিপুরের অশান্তির পিছনে হাত থাকতে পারে চিনের! এমনই ইঙ্গিত দিলেন প্রাক্তন চিফ অব আর্মি স্টাফ এমএম নারাভানে। সম্প্রতি দিল্লিতে জাতীয় সুরক্ষা সংক্রান্ত একটি আলোচনা চলাকালীন নারাভানে চিনের নাম না করে বলেন, “আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশে শুধু নয়, সীমান্তবর্তী রাজ্যে যদি অস্থিরতা থাকে, তাহলে সেটা জাতীয় সুরক্ষার জন্য মোটেই ভাল নয়।” একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।

চিন যে দিনের পর দিন বিক্ষুব্ধ গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে, সে কথা উল্লেখ করে প্রাক্তন সেনাকর্তা বলেন, চিন বহু বছর ধরে এই কাজ করে আসছে, আগামিদিনেও করবে। তাঁর কথায়, একটা রাজ্যের অশান্ত পরিস্থিতি পুরো দেশের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। তাই চিনের ভূমিকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেন তিনি।

প্রাক্তন সিওএএস জেনারেল নারাভানে আরও বলেন, এর পিছনে এমন কেউ থাকতে পারে, যে বা যারা চায় না শান্তি ফিরুক। এতে তাদের কোনও লাভ হচ্ছে বলেও অনুমান তাঁর। নারাভানে বলেন, সে কারণেই হয়ত রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সবরকম চেষ্টা সত্ত্বেও এখনও অশান্তি জারি রয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top