News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চন্ডীপুরের শ্রীরামপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত
Image

চন্ডীপুরের শ্রীরামপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ভারতীয় জনতা পার্টি চন্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ হলঘরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷ যোগদান সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৫২-চন্ডীপুর বিধানসভার সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি চন্ডীপুর মন্ডলের সহ সভাপতি হিমাংশু দাশ বিজেপি নেতা সিদ্ধার্থ দও সহ আরও অন্যান্য নেতৃত্বরা৷ যোগদান সভায় ১৩১পরিবারের ৫৫৬জন সংখ্যালঘু ভোটার কংগ্রেস এবং সি.পি.আই.এম দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হোন৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তোলে দলে বরন করে নেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়৷ যোগদান সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী বলেন যে, মুলত ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন এলাকার সংখ্যালঘু ভোটারদের একত্রিত করে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী আরও জানান যে, ৫২-চন্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে চলতি বছরের বাইশ জুন গৌরনগর এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছিল৷ সেই রক্তদান শিবিরেও মন্ত্রী টিংকু রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷ সেই রক্তদান শিবিরে একান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেছিলেন এবং এই একান্ন জনের মধ্যে পনেরো জন মহিলাও ছিলেন৷ ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিক ভাবে সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম সহ দলীয় বিভিন্ন ক্রিয়াকলাপ করা হচ্ছে বলে মন্ডল সভাপতি জমির আলী জানান৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় নবাগতদের স্বাগত জানিয়ে বলেন যে, ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মোর্চা ধারাবাহিক ভাবে যেসব সামাজিক কাজকর্ম করছে তা গোটা ত্রিপুরা রাজ্যেই বিরল৷ তাছাড়া নবাগতদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন যে, যেভাবে ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বিজেপি দলে সামিল হচ্ছে তাতে আসন্ন লোকসভা ভোটে কৈলাসহর এবং চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ২০২৩সালের বিধানসভা ভোটের ভোট থেকে পাঁচ থেকে সাত হাজার বেশি ভোট বিজেপি দলের প্রার্থীকে দিয়ে জয়ের ব্যবধান গতবারের চাইতে বেশি করে লোকসভায় পাঠাতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত আরও বেশি শক্ত করতে হবে৷

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top