News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিবিএসইর পরীক্ষায় হিন্দি ও ইংরেজি বাধ্যতামূলক করার প্রতিবাদ জানাল বাঙালি ছাত্র যুব সমাজ
Image

সিবিএসইর পরীক্ষায় হিন্দি ও ইংরেজি বাধ্যতামূলক করার প্রতিবাদ জানাল বাঙালি ছাত্র যুব সমাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  বাঙালী ছাত্র/যুব সমাজ আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিবিএসসির সুকলের বোর্ডের পরীক্ষা হিন্দি এবং ইংরেজিতে বাধ্যতামূলক করার যে ঘোষণা  করা হয়েছে তার তীব্র নিন্দা জানায়৷ গত ২৬শে জুলাই, বুধবার সিবিএসসি বোর্ডের ডিরেক্টর ড় যোশেফ মানুয়েল  বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে সিবিএসই’’র সামিটে স্পষ্টভাবে ঘোষণা করেন যে, চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসসি আওতাধীন সমস্ত সুকলের বোর্ডের পরীক্ষা হিন্দি ও ইংরেজীতেই দিতে হবে৷ বর্তমানে রাজ্যে ১০০টি সুকল রয়েছে সিবিএসসির আওতায়৷ সঙ্গে বিদ্যাজ্যোতির ১০০টি সরকারী সুকলও সিবিএসসির অধীনে চলে গেছে৷ এমতাবস্থায় ড় যোশেফ ম্যানুয়েল এর ঘোষণার পর রাজ্যে সিবিএসসির অধীন ২০০টি সুকলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷ কারণ, বিদ্যাজ্যোতির আওতাধীন অনেক সুকলের ছাত্রছাত্রী আছে যারা প্রাকপ্রাথমিক স্তর থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে৷ ইংরেজী, বিশেষ করে হিন্দির সঙ্গে এদের কোন পরিচয়ই নেই৷ এমতাবস্থায় চলতি শিক্ষাবর্ষ থেকেই যদি বাংলাকে বাদ দিয়ে শুধু ইংরেজী ও হিন্দীতে পরীক্ষা দিতে বাধ্য করা হয় তবে তাদের পরীক্ষা পাশ করা কোনভাবেই সম্ভব হবেনা৷ বিদ্যাজ্যোতি প্রকল্পে সুকলগুলিকে অন্তর্ভুক্তির আগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বলা হয়েছিল,বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বাংলাতেই পরীক্ষা দিতে পারবে৷ একথা বলাতেই তখন কেউ আপত্তি তুলেনি৷ এখন সিবিএসসি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যারা হিন্দি, ইংরেজী মাধ্যমে পরীক্ষা বসতে সক্ষম নয় তারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, তবে এরজন্যে তাদেরকে ত্রিপুরা বোর্ডে নাম রেজেষ্ট্রী করে নিতে হবে৷ এতে করে ছাত্রছাত্রীদের পুরো বছর নষ্ট হবার উপক্রম হয়েছে৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা বাঙালী ছাত্র-যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি কোনভাবেই মেনে নেবেনা৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সিবিএসসির এই হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে তারা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে সিবিএসসি কর্তৃপক্ষের  কাছে নিম্নলিখিত দাবী সনদ পূরণের দাবি রাখছে৷

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top