News Flash

Image

হেফাজত থেকে পালাতে গেলে পুলিশের গুলিতে ঘায়েল আলফা (স্বা)-র লিংকম্যান

চড়াইদেও (অসম), ৩০ জুলাই (হি.স.) : ফের অসম পুলিশের গুলিতে আহত নিষিদ্ধ সশস্ত্র উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্ৰন্ট অব অসম-ইনডিপেনডেন্ট’ (আলফা-আই)-এর যোগসূত্রী (লিংকম্যান)। আহত আলফা স্বাধীনের লিংকম্যানকে জনৈক যোগেন গগৈ বলে পরিচয় পাওয়া গেছে। গুলিবিদ্ধ যোগেনকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

ঘটনা আজ রবিবার ভোরে চড়াইদেও জেলার অন্তর্গত অভয়পুরে সংঘটিত হয়েছে। জেলা পুলিশ সূত্রের খবর, গতকাল শনিবার পরেশ বরুয়া নেতৃত্বাধীন আলফা-স্বাধীনের যোগসূত্রী সন্দেহে পুলিশ আটক করেছিল যোগেন গগৈকে। ভোরের দিকে তাকে নিয়ে লুকিয়ে রাখা বিস্ফোরক সামগ্রীর সন্ধানে গিয়েছিল পুলিশের দল। কিন্তু এক সময় সুযোগ বুঝে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে সে। তখন পুলিশ তাকে রুখতে তার পায়ে গুলি করে। গুলি তার বাঁ পায়ে লেগেছে।

পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, আলফা-স্বাধীন-এর সক্রিয় ক্যাডার এই যোগেন গগৈ কিছুদিন আগে আত্মসমর্পণ করেছিল। কিন্তু আত্মসমৰ্পণের পরও সে আলফা (স্বাধীন)-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করে নানা তথ্য পাচারের পাশাপাশি নানা জনের কাছ থেকে তোলা আদায় করত।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top