News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ও অসমে বিজেপির সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্ত জি আর রবীন্দ্র রাজু, ফনীন্দ্র নাথ শর্মা–কে পাঠানো হল হরিয়ানায়
Image

ত্রিপুরা ও অসমে বিজেপির সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্ত জি আর রবীন্দ্র রাজু, ফনীন্দ্র নাথ শর্মা–কে পাঠানো হল হরিয়ানায়

আগরতলা, ২৯ জুলাই (হি.স.) : ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন জি আর রবীন্দ্র রাজু। তিনি অসমের যুগ্ম দায়িত্ব পালন করবেন। এদিকে, ওই দুই রাজ্যের দায়িত্বে থাকা ফণীন্দ্রনাথ শর্মাকে হরিয়ানায় সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্তি দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় মহাসচিব অরুণ সিংহ আজ এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

২০২৪-এর লোকসভা নিৰ্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা দলের সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল করেছেন। সে অনুযায়ী ফণীন্দ্ৰনাথ শৰ্মাকে ত্রিপুরার সংগঠন মহামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হরিয়ানার দায়িত্ব দিয়েছেন তিনি।

এদিকে ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী পদে দায়িত্বপ্রাপ্ত জিআর রবীন্দ্ৰ রাজু রবীন্দ্র বিজেপির সাংগঠনিক ভবন নিৰ্মাণ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক জিআর রাজু রবীন্দ্র দীৰ্ঘদিন অন্ধ্ৰপ্ৰদেশে প্ৰান্ত সংগঠন মহামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডাঃ) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সংগঠন মহামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, আন্দামান–নিকোবরের বিজেপি সংগঠন মহামন্ত্রী হিসেবে নিযুক্তি পেয়েছেন বিবেক দধকর।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top