News Flash

  • Home
  • খেলা
  • স্বাধীনতা দিবসে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় এন্ট্রি নিতে আহ্বান
Image

স্বাধীনতা দিবসে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় এন্ট্রি নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। দারুন উদ্যোগ। এ নিয়ে তৃতীয়বার। প্রথমেই উদ্যোক্তাদের কথা উল্লেখ করে একবারের জন্য হলেও বাহবা দেওয়া প্রয়োজন, কেননা এ ধরনের একটা ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় মজাদার স্পোর্টস ইভেন্টকে একদিনের জন্য হলেও মাঠে-ঘাটে তুলে এনে বিনোদনের ব্যবস্থা করার জন্য। আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসে শহর দক্ষিণে বাধারঘাটস্থিত মাতৃপল্লীতে গুড্ডিবাজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাইট ফ্লাইং টুর্নামেন্ট তথা ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। ঘুড়ির সংখ্যা, সুতার দৈর্ঘ্য, সময়ের মাপকাঠি, সুতায় মাঞ্জা প্রদান ইত্যাদি বেশ কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এই প্রতিযোগিতাকে ঘিরে, তবে অংশগ্রহণকারীদের অবশ্যই বিস্তারিত জেনে নিতে হবে উদ্যোক্তাদের কাছ থেকে, এন্ট্রি জমা দেওয়ার সময়। ‌ ১২ আগস্টের মধ্যে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত এন্ট্রি ফি সহ নাম নথিভূক্ত করতে হবে। তবে নিয়মাবলী জানার জন্য এর অন্ততপক্ষে ৭ দিন আগে ৭০০৫৩ ০৬৪৫১ অথবা ৯৭৭৪১ ৫০৭৩৩ এই নম্বরে যোগাযোগ করা বাঞ্ছনীয়। গুড্ডিবাজ তথা উদ্যোক্তাদের প্রধান কৌশিক সমাজপতি এক বিবৃতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনতিবিলম্বে নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন কেননা এন্ট্রির ক্ষেত্রেও সীমিত সংখ্যার একটি বিষয় রয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top