News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত যুবককে ত্রিপুরা থেকে আটক করেছে অসম পুলিশ
Image

রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত যুবককে ত্রিপুরা থেকে আটক করেছে অসম পুলিশ

আগরতলা, ২৯ জুলাই (হি.স.) : রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত এক যুবককে ত্রিপুরা থেকে আটক করেছে অসম পুলিশ। একই সাথে অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে নয়টি আধার কার্ড, দুইটি প্যান কার্ড সহ বেশ কিছু বাংলাদেশী নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। সাথে বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অসমের অতিরিক্ত পুলিশ সুপার। 

অসমের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২০২২ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে অসম থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছিল। পুলিশী তদন্তে রোহিঙ্গা পাচারে অভিযুক্ত কাজল সরকার নামে এক যুবক ত্রিপুরায় বসবাস করছেন সেই তথ্য উঠে আসে । সেই মোতাবেক পুলিশ শনিবার ভোরে মোহনপুর বোয়ালিয়াস্থিত কাজল সরকারের বাড়িতে অভিযান চালিয়েছে। সিধাই ও লেফুঙ্গা থানার পুলিশের সহযোগিতায় ওই অভিযানে কাজল সরকারকে আটক করে অসম পুলিশ। পাশাপাশি বাংলাদেশী নাগরিক বিষ্ণু চন্দ্র মন্ডলকেও আটক করে সিধাই থানার পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, কাজল সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা পাচারের অভিযোগ রয়েছে। তল্লাশি চালিয়ে তার ঘর থেকে নয়টি আধার কার্ড, দুইটি প্যান কার্ড সহ বেশ কিছু বাংলাদেশী নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। সাথে বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top