নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ লংতরাইভ্যলি মহকুমার ছামনু ব্লকের অধীন হাজিরাই চৌধুরীপাড়া মোহন বিওপি ক্যাম্প এবং পূর্ব মালিধর বর্ডার এলাকার উপজাতিদের নিয়ে ৭৫ তম সীমান্ত গ্রাম ক্রান্তিবীর কে নাম উদযাপন উপলক্ষে বিএসএফ এবং বিভিন্ন লাইন ডিপার্মেন্ট এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল, কাবাডি, দড়িঁটানা টানি, খরমপা, সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়৷ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় সান অধিকারী দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ এই অনুষ্ঠানে মহকুমা শাসক, এলাকার বিধায়ক,বিডিও,এস,ডি,পি ও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷এতে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে৷

বিএসএফের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত লংতরাইভ্যালীতে
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















