News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাথমিকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১২ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ
Image

প্রাথমিকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১২ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ

কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত প্রাথমিকে নতুন করে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুক্রবার এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। চলতি নিয়োগ প্রক্রিয়ায় ১২ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নিয়োগের দিনক্ষণ ঘোষণার দিন পর্যন্ত যাঁরা ডিএলএড পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন, কেবল তাঁরাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে যান চাকরিপ্রার্থীদের একাংশ। এই চাকরিপ্রার্থীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

গত বছর ২৯ সেপ্টেম্বর একটি রায়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশে জানিয়েছিলেন, যে সব চাকরিপ্রার্থী ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদেরও নিয়োগ প্রক্রিয়ায় শামিল করতে হবে। চাকরিপ্রার্থীদের একাংশ উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে জানিয়েছিলেন, ডিএলএড পরীক্ষায় বিলম্ব হওয়ার কারণেই তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। তাঁদের বক্তব্য শুনে ডিএলএড পরীক্ষার অন্তিম বর্ষের পড়ুয়াদেরও নিয়োগ প্রক্রিয়ায় রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top