News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অমানবিকতার নজির গড়ল
Image

বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অমানবিকতার নজির গড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ মানুষ ডাক্তারকে সর্বদা ভগবানের দরজা দিয়ে রাখে৷ কিন্তু একাংশ ডাক্তার মানুষকে লাথ মেরে ঘর থেকে বের করে দেয়৷ চিকিৎসা তো দূরের কথা রোগীকে হাত দিয়ে ধরার প্রয়োজনীয়তা বোধ করলেন না চিকিৎসক৷ হাসপাতালের ড্রেনের পাশে পড়ে কাতরাতে থাকে রোগী৷ আর এই অমানবিকতা দেখে হাসপাতালে ছুটে আসেন পাশে থাকা আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পথচারী এবং এলাকাবাসী৷ হাসপাতালে যখন এ অবস্থা দেখতে পায় ঠিক সে সময় উত্তেজিত হয়ে পড়ে হাসপাতালে চত্বর৷ আর এই  অমানবিকতা দেখা দেয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এ নিয়ে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিকের বরখাস্তের দাবি তুলেছেন সাধারণ জনগণ৷
বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অমানবিকতার নজির গড়ল৷ হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীর ঠাঁই হল হাসপাতালের পাশে থাকা ড্রেইনে৷ নিন্দার ঝড় সর্বত্র৷ জানা যায় বিশালগড় মহাকুমা হাসপাতালে বৃহস্পতিবার রাতে হরিশ নগর চা বাগান এলাকার বাসিন্দা রঞ্জন কর্মকার পায়ের সমস্যা নিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসে৷ রঞ্জন কর্মকার হাটতে পারছিল না৷ রঞ্জন কর্মকার জানায় হাসপাতালে আসার পর এক চিকিৎসক তাকে একটি ইনজেকশন দিয়ে ছেড়ে দেয়৷ তারপর সে কোনক্রমে খুড়িয়ে খুড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে৷
কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সে পরে যায় ড্রেইনে৷ দীর্ঘ সময় সে ড্রেইনে পরে থাকলেও হাসপাতালের চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মী কেউই তাকে ড্রেইন থেকে তুলে নি৷ রঞ্জন কর্মকার হাসপাতালের পাশে ড্রেইনে পরে দীর্ঘ সময় কাতরাচ্ছিল৷ কিন্তু তাকে দেখার মতো কেউই ছিল না৷ পরবর্তী সময় রঞ্জন কর্মকারের চিৎকার শুনে মহকুমা হাসপাতালের সামনের রাস্তা দিয়ে পথ চলতি লোকজন ছুটে আসে৷ তারাই রঞ্জন কর্মকারকে ড্রেইন থেকে তুলে সমতল জায়গায় নিয়ে আসে৷ পরে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর চাপ দেওয়া হলে তারা কাল বিলম্ব না করে রঞ্জন কর্মকারকে এম্বুলেন্সে করে জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি জানান পায়ের ব্যথায় রঞ্জন কর্মকার এক সাথে অনেক গুলি ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়েছে৷ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে রোগীর ঠাই হল ড্রেইনে, এটা অমানবিকতার চূড়ান্ত নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না৷
যেখানে এলাকার বিধায়ক এক দিন পূর্বে বার্তা দিয়েছেন হাসপাতালে আসা রোগীরা যেন সঠিক পরিষেবা পায়৷ সেখানে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীর ঠাই হল ড্রেইনে৷ এখন দেখার এলাকার বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন৷ বুধবার বিধায়ক সুশান্ত দেব, মহকুমা শাসককে সাথে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন৷ সেই বৈঠকে বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীরা যেন সঠিক পরিষেবা প্রায় তা সুনিশ্চিত করতে হবে৷ কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না৷ বিধায়কের এই বার্তার পরেও হুশ ফিরল না বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের৷ এইবার হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীর ঠাই হল হাসপাতালের পাশে থাকা ড্রেইনে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026

ফসল বিমায় স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্তির দাবি কৃষিমন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের কাছে একাধিক দাবি জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী…

ByByNews Desk Sep 29, 2026

বিশালগড় হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, জড়িতদের রেহাই নয়: বিধায়ক সুশান্ত দেব

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিধায়ক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top