News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টিতে সাম্বায় জলের স্রোতে ভেসে গেল দুটি ট্যাঙ্কার, নিরাপদে চালক
Image

প্রবল বৃষ্টিতে সাম্বায় জলের স্রোতে ভেসে গেল দুটি ট্যাঙ্কার, নিরাপদে চালক

সাম্বা, ২৭ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। যার কারণে নদী নালাগুলোর জলস্তর বেড়ে গেছে। সাম্বা জেলায় বুধবার গভীর রাতে প্রবল বর্ষণে সিমেন্ট ভর্তি দুটি ট্যাঙ্কার ভেসে যায়। উভয় ট্যাঙ্কার চালককে নিরাপদে বের করা হয়েছে।

ট্যাঙ্কার চালকরা জানান, আমরা যখন বেই নালা পার হচ্ছিলাম তখন জল ছিল না। এরপর হঠাৎ প্রবল জলের স্রোত আসে। এতে তাদের ট্যাঙ্কারটি ভেসে যেতে থাকে এবং জল এত বেশি ছিল যে ট্যাঙ্কারটি সম্পূর্ণ ডুবে যায়, পরে ট্যাঙ্কার চালকরা ছাদে উঠে সাহায্যের জন্য অনুরোধ করেন। সেখানে উপস্থিত শ্রমিকরা চালকদের দড়ি দিয়ে টেনে বের করেন। বর্ষায় নদী নালার আশেপাশে না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কোনও ধরনের জরুরি অবস্থা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কন্ট্রোল রুমে তার তথ্য দিতে হবে।

Releated Posts

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top