News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া বাজারে মহকুমা প্রশাসনের অভিযান
Image

তেলিয়ামুড়া বাজারে মহকুমা প্রশাসনের অভিযান


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ তেলিয়ামুড়া বাজারে মহকুমা প্রশাসন এবং পৌর পরিষদের যৌথ অভিযান৷ বৃহস্পতিবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের অধীন খাদ্য দপ্তর সহ তেলিয়ামুড়া পৌর পরিষদ এক যৌথ অভিযান সংঘটিত করে তেলিয়ামুড়া বাজারে৷ এদিনের এই অভিযানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া বাজারের যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বানিয়ে যে সকল ব্যবসায়ীরা বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে জরিমানা করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন৷ সেই সঙ্গে এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ প্লাস্টিক বা পলিথিন বিরোধী অভিযানও চলে তেলিয়ামুড়া বাজারে৷ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পলিথিন৷ তাছাড়া যে সকল খাবার দোকানে অবৈধভাবে ডোমেস্টিক জ্রঞ্ঝও সিলিন্ডার ব্যবহার করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বেশ কয়েকটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে মহকুমা প্রশাসনের আধিকারিকেরা৷এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক ভট্টু দেববর্মা সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের আধিকারিকেরা৷৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top