News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ভারতেও জারি সতর্কতা
Image

দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ভারতেও জারি সতর্কতা

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): হরিয়ানা, চন্ডীগড় এবং দিল্লিতে আগামী ৭২ ঘন্টা হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের পাশাপাশি কর্ণাটকের উপকূল এলাকা, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, এবং পুদুচেরির ইয়ানামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি গোয়া এবং মহারাষ্ট্রের আগামী ৩০ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের লাল ও কমলা সর্তকতা জারি করা হয়েছে।অন্যদিকে, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এ মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top