News Flash

  • Home
  • দেশ
  • কালো পোশাক পরিধানে বিরোধীদের বিঁধলেন পীযূষ গোয়েল, বললেন এটা সত্যিই দুর্ভাগ্যজনক
Image

কালো পোশাক পরিধানে বিরোধীদের বিঁধলেন পীযূষ গোয়েল, বললেন এটা সত্যিই দুর্ভাগ্যজনক

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কালো পোশাক পরিধানের জন্য বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কটাক্ষের পাশাপাশি বলেছেন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। প্রসঙ্গত, মণিপুরকাণ্ড নিয়ে বৃহস্পতিবার অভিনব প্রতিবাদ দেখল সংসদ। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার সংসদে আসেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা।রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার। ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদ সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পরেছিলেন কালো রঙের ‘আর্ম ব্যান্ড’। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

এরই নিন্দা করে রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এত গুরুতর বিষয়েও রাজনীতি করা হচ্ছে। এটি ভারতের সম্মানের বিষয়, বিশ্বের সামনে ভারতের উদীয়মান ভাবমূর্তির বিষয়… আমি মনে করি কালো পোশাক পরা মানুষজন দেশের ক্রমবর্ধমান শক্তি বুঝতে পারছেন না…তাঁদের বর্তমান, অতীত এবং ভবিষ্যত কালো। কিন্তু আমরা আশা করি তাঁদের জীবনেও আলো আসবে…।” রাজ্যসভায় এদিন সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশ নীতি সম্পর্কে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সেই সময় “মোদী মোদী” স্লোগান দিতে থাকেন এনডিএ সাংসদরা, পাল্টা বিরোধীরা “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগান দেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top