ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।
অভিনব উদ্যোগ। কার্ড দেখলেই আর্থিক জিরমানা। পেচারথলের নবীনছড়ার জম্মু ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত নাইন-এ -সাইড ফুটবল ম্যাচে। ম্যাচ চলাকালিন কোনও ফুটবলার হলুদ কার্ড দেখলে ওই দলকে ১০০ টাকা জরিমানা এবং লাল কার্ড দেখলে ওই দলকে ২০০ টাকা জরিমানা দিতে হবে। মূলত: ফেয়ার ফুটবলের লক্ষ্যেই ওই অভিনব উদ্যোগ। শুক্রবার থেকে নবীনছড়া স্কুল মাঠে শুরু হচ্ছে আসর। তাতে অংশ নিয়েছে ১২ দল। প্রথম রাউন্ডে পরাজিত ৬ দলের মধ্যে যে দুই দল বেশী গোল করতে পারবে সেঅ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। আজ উদ্বোধনী ম্যাচে ফোডন্তি এফ সি খেলবে জম্মু এফ সি-র বিরুদ্ধে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২০০০০ এবং ১০০৫০ টাকা। উদ্যোক্তা কমিটির পক্ষে জানানো হয়েছে, আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্যই ওই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি কার্ডে জরিমানা, অভিনবউদ্যোগ পেচারথল ফুটবলে
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















