News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীদের তোপ অর্জুন রাম মেঘওয়ালের, বললেন তাঁরা কী দেশের প্রগতি থামাতে চাইছেন
Image

বিরোধীদের তোপ অর্জুন রাম মেঘওয়ালের, বললেন তাঁরা কী দেশের প্রগতি থামাতে চাইছেন

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। বিরোধীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, তাঁরা কী দেশের প্রগতি থামাতে চাইছেন! মণিপুর ইস্যুতে বিগত কয়েকদিন ধরে সংসদ উত্তাল সংসদ। সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিরোধীরা হয়তো তা পছন্দ করছে না অথবা বুঝতে পারছে না। তাঁরা যাই করুক না কে কিছুই বদলাবে না, কারণ প্রধানমন্ত্রী মোদী দেশের উন্নয়নের কথা ভাবেন…কালো পোশাক পরে প্রতিবাদ করে কি দেশের অগ্রগতি বন্ধ করতে চান?”

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে আক্রমণ করেছেন মেঘওয়াল। প্রসঙ্গত, এদিন সকালে গেহলট টুইটে দাবি করেছেন, “প্রধানমন্ত্রী মোদী, আপনি রাজস্থানে আসছেন। পিএমও অনুষ্ঠান ইভেন্ট থেকে আমার ৩ মিনিটের বক্তৃতা সরিয়ে দিয়েছে। তাই বক্তৃতার মাধ্যমে আপনাকে স্বাগত জানাতে পারব না। তাই এই টুইটের মাধ্যমে আমি আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর দফতর অবশ্য এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে জবাবও দিয়েছে। এ বিষয়ে মেঘওয়াল বলেছেন, “রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অভ্যাস আছে সবকিছুকে নিয়ে রাজনীতি করার, এমনকি একটি সরকারি অনুষ্ঠানকেও।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top