News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাকে ধ্রুপদী ভাষর মর্যাদার দাবীতে আগরতলায় ধর্না বাঙালী ছাত্র যুব সমাজের
Image

বাংলাকে ধ্রুপদী ভাষর মর্যাদার দাবীতে আগরতলায় ধর্না বাঙালী ছাত্র যুব সমাজের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷  বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবিতে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বাঙালি ছাত্র যুব সমাজ৷ পরে পশ্চিম জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল৷ উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক গৌতম দেব জানান, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিতে বাংলাকে ব্রাত্য করে তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম, ওড়িয়া ও সংসৃকত ভাষাকে ধ্রুপদী ভাষার অর্নভুক্ত করা হয়৷
নয়া শিক্ষানীতি অনুযায়ী আগামীদিনে শিক্ষা পাঠ্যক্রম চালু হলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড সহ বাঙালি অধ্যুষিত অঞ্চলে পঞ্চম শ্রেণীর পর চলে যাবে৷ মাতৃভাষা বাংলায় পঠন পাঠনের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাভাষাভাষী ছাত্র-ছাত্রাদের বিদ্যাচর্চা, উচ্চশিক্ষা গ্রহণ সহ কর্মসংস্থানের জন্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মোকাবিলা করা খুবই দুরূহ হয়ে পড়বে৷ ফলে আনার্জন থেকে কর্মসংস্থান সবদিক দিয়েই ভবিষ্যতে এদেশে বাঙালীরা বঞ্চনার শিকার হবে৷
 অথচ বাংলা ভারত তথা বিশ্বের মধুরতম, শ্রেষ্ঠ ও আন্তর্জাতিক ভাষা৷ যে ভাষায় ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন৷ ভারত, বাংলা সহ গোটা বিশ্বে বর্তমানে প্রায় ৪০ কোটি বাঙালির মাতৃভাষা বাংলা৷ তাই বাংলা ভাষা প্রসারের জন্য বিদ্যালয়স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সর্বস্তরে বাংলার বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে৷ কোর্ট-কাছারী, ব্যাংক, পোষ্ট অফিস, রেল-বিমান পরিষেবা সর্বত্র বাংলা ভাষার প্রয়োগ করতে হবে৷ জয়েন্ট এন্ট্রান্স থেকে কর্মপ্রাপ্তির জন্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ণপত্র ও উত্তরদানের ব্যবস্থা বাংলার অঞ্চলে বাংলা ভাষায় করতে হবে৷ আরো দাবি করেন অবিলম্বে বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top