News Flash

  • Home
  • খেলা
  • নাইন বুলেটসে বিধ্বস্ত মৌচাকহ্যাটট্রিক সহ তুলুঙ্গার চার গোল
Image

নাইন বুলেটসে বিধ্বস্ত মৌচাকহ্যাটট্রিক সহ তুলুঙ্গার চার গোল

নাইন বুলেটস: ৭
মৌচাক ক্লাব: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। লাল রিন তুলুঙ্গার হ্যাট্রিক সহ চার গোল । দুর্দান্ত জয় নাইন বুলেটস-এর। এই জয়ের সুবাদে একদিকে যেমন নাইন বুলেটস অপরাজেয়র দ্বারা অক্ষুন্ন রাখতে পেরেছে।অপরদিকে পয়েন্ট তালিকায়ও তারা এককভাবে শীর্ষে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবলের ২২ তম ম্যাচে আজ নাইন বুলেটস ৭-১ গোলের ব্যবধানে মৌচাক ক্লাবকে পরাজিত করে অপরাজেয়র ধারা অটুট রেখেছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে দিনের একমাত্র খেলায় নাইন বুলেটস ক্লাব ৭-১ গোলে মৌচাককে একপ্রকার বিধ্বস্ত করে তুলেছে। খেলার প্রথমার্ধেই বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। ২৫ মিনিটের মাথায় জোসেফ লালমুন পুনিয়ার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের নয় মিনিটের মাথায় জোসেফের দ্বিতীয় গোলে নাইন বুলেটস এগিয়ে যায় ২-০ গোলে। এবার গোলের দায়িত্ব কাঁধে তুলে নেয় লাল রিন তুলুঙ্গা। ১৮ মিনিটের মধ্যে একে একে লাল রিন পরপর চারটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৬-০ করে নেয়। পক্ষান্তরে মৌচাক গোল পরিশোধ করে ব্যবধান কমানোর হাজারো চেষ্টা করেও কার্যত সফল হয়নি। উপরন্ত ৮৭ মিনিটের মাথায় শান্তাজয় রিয়াং আরও একটি গোল করলে ব্যবধান একেবারে ৭-০ হয়ে যায়। তবে অন্তিম মুহূর্তে নাইন বুলেটস-এর ছেলেরা একটু রিলাক্স মুডে খেললে মৌচাকের অ্যারোন রিয়াং ইনজুরি টাইমে একটি গোল করে ব্যবধান কমিয়ে ১-৭ করে নেয়। প্রথমার্ধের খেলায় দু দলের তিন জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, শিবজ্যোতি চক্রবর্তী, বিশ্বজিৎ দাস , পল্লব চক্রবর্তী । দিনের খেলা: কল্যাণ সমিতি বনাম ব্লাডমাউথ ক্লাব, বিকেল ৪:০০ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top