News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল : অপরাজেয় লীগ চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল এবার সুপার লীগের অপেক্ষায়
Image

মহিলা ফুটবল : অপরাজেয় লীগ চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল এবার সুপার লীগের অপেক্ষায়

স্পোর্টস স্কুল-৩                                                                      কিল্লা মর্ণিং-‌০

(‌শ্রীয়া-‌২, বিনাতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।অপরাজিতভাবে লিগ অভিযান শেষ করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রত্যাশিতভাবেই পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সুপারে ফোরে গেলেন কল্পনা দেববর্মার দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত‌ বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-‌০ গোলে পরাজিত করে কিল্লা মর্ণিং ক্লাবকে। গ্রুপ লিগে ৬ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে সুপারে গেলো স্পোর্টস স্কুল। এদিন হারলেও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়ে সুপারে গেলো কিল্লা মর্ণিং ক্লাব। দু-‌দলই সুপারের জন্য নির্বাচিত হয়ে যাওয়ায় এদিন ম্যাচে দেখার ছিলো কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কিল্লার ফুটবলাররা। শুরুতে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়তে দেখা গেলো কিল্লা মর্ণিং ক্লাবের মহিলা ফুটবলারদের। মূলত:‌ স্পোর্টস স্কুলের ফুটবলারদের গতির কাছেই মাথা নত করে মাঠ ছাড়লেন কিল্লা মর্ণিং ক্লাবের মহিলা ফুটবলাররা। এদিন শুরু থেকেই দুদল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। আক্রমণ প্রতি আক্রমণে একসময় ম্যাচ জমে উঠেছিলো। ২৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে প্রথম গোলটি করেন শ্রীয়া দেব। এর ৩ মিনিট পর দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন শ্রীয়া দেব। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিল্লার ফুটবলাররা। বার কয়েক পজেটিভ আক্রমণ করলেও ত্রিপুরা স্পোর্টস স্কুলের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে বিনীতা সিনহা ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রীয়া দেব।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top