News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুর ইস্যুতে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি সাংসদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য তৃণমূলের মহিলা সাংসদের, নিন্দা
Image

মণিপুর ইস্যুতে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি সাংসদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য তৃণমূলের মহিলা সাংসদের, নিন্দা

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : সংসদে আজ তৃণমূলের মহিলা সাংসদ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি সাংসদদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সমস্ত বিজেপি সাংসদদের প্রতারক বলেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাংসদদের নিয়ে অপর সাংসদের এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিন বিপ্লব কুমার দেব বলেন, মণিপুর ইস্যুতে সংসদে তৃণমূলের জনৈকা মহিলা সাংসদ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি সাংসদদের উদ্দেশ্যে দুটি অসংবিধানিক শব্দ ব্যবহার করেছেন। এদিন সংসদের দাঁড়িয়ে ওই মহিলা সাংসদ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত সাংসদ বিক্রি হয়ে গেছেন এবং সকলকে প্রতারক বলে আখ্যায়িত করেছেন। উত্তর পূর্বাঞ্চলের সাংসদদের প্রতি এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লব।

তাঁর দাবি, বিরোধীরা মণিপুরের বর্তমান পরিস্থিতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাঁরা মণিপুর ইস্যুতে আলোচনার বদলে নোংরা রাজনীতি করছেন। তারই প্রতিবাদে সংসদে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসভার বিজেপি সাংসদরা সরব হয়েছেন। তাঁর দাবি, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ওই তৃণমুল সাংসদকে ক্ষমা চাইতে হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top